শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাভারে পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

সাভার (ঢাকা ) প্রতিনিধি

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ৫:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সাভারে একাধিক ছিনতাই মামলার এজাহারভুক্ত আসামি রাব্বিকে (৩০) গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত রাব্বি সাভারের আশুলিয়া থানার বাইপাইল এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ জালাল উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার রাতে সাভারের আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বুধবার রাতে সাভারের আশুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় একাধিক ছিনতাই ও মাদক মামলার আসামি রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত রাব্বি ছিনতাই ও মাদকসহ একাধিক মামলার আসামি। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেশের বিভিন্নস্থানে চুরি, ডাকাতি ও ছিনতাই করার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

ভোরের আকাশ/জাআ

ছিনতাইকারীগ্রেপ্তারসাভারপেশাদার

শেয়ার করুন: