শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শরীয়তপুরে ৪টি আগ্নেয়াস্ত্র, গুলি ও বিদেশি মদসহ আটক ২

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ : ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

শরীয়তপুরে যৌথবাহিনীর অভিযানে ৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও বিদেশি মদসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর স্টেডিয়ামে আর্মি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে লে. কর্ণেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান এ তথ্য জানান।

লে. কর্ণেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান জানান, বৃহস্পতিবার ভোরে শরীয়তপুর সদর আর্মি ক্যাম্প হতে মেজর সাজেদুর রহমান এর নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি দল শরীয়তপুর সদর উপজেলার স্বর্ণঘোষ এলাকায়  মন্টু তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে একটি টমাহক শর্ট গান, দুইটি একে-২২ বোর সেমি অটোমেটিক রাইফেল, ৩টি ম্যাগাজিন, ১৭ রাউন্ড শটগান এমিউনিশন, ৫৭ রাউন্ড রাইফেল এমিউনিশন, ১২ রাউন্ড ৯ মিমি পিস্তল এমুনেশন, একটি বিদেশি ড্যাগার এবং তিন বোতল বিদেশি মদসহ মাদক দ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসী মন্টু তালুকদারের স্ত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া একই সময়ে নড়িয়া আর্মি ক্যাম্প হতে মেজর অনিক এর নেতৃত্বে মোক্তারের চর ইউনিয়নের নয়ন মাতবর কান্দি গ্রামে অভিযান পরিচালনা করে। 

উক্ত অভিযানে একটি একনলা বন্দুক, ৭ টি কার্তুজ, তিনটি রামদা এবং একটি চাকুজাতীয় কুঠাল উদ্ধার করা হয় এবং এ ঘটনার সঙ্গে জড়িত রবিন মোল্লাকে আটক করা হয়। 
এছাড়া একই সময়ে ডামুড্যা আর্মি ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশের সমন্বয়ে মেজর আবরার এর নেতৃত্বে অভিযান চালিয়ে একটি ইলেকট্রিক শক  মেশিন, দুটি চাইনিজ কুড়াল, দুটি চা পাতি ও দুটি ছোরা উদ্ধার করেছে।
 

ভোরের আকাশ/আ.র

যৌথবাহিনীর অভিযান

শেয়ার করুন: