শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাঁচ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাঁচ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
পাঁচ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) পাসসহ পাঁচ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ গাইবান্ধা জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে।

রোববার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এতে জেলা ও উপজেলার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, ক্বারী মো. নুর মোহাম্মদ মন্ডল ইদু, সংগঠনের রংপুর বিভাগীয় সভাপতি মো. আশরাফুল ইসলাম প্রধান, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, মাস্টার ট্রেইনার মো. হেলাল সরকার, মডেল কেয়ারটেকার মো. মশিউর রহমান, সুপারভাইজার হোসেন আলী, আনোয়ার হোসেন প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখিত পাঁচ দফা দাবিগুলো হলো-
১. নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) মাহে রমজানের মধ্যে পাস করা। 
২. ঈদুল ফিতরের পূর্বে বকেয়া বেতন ও বোনাস পরিশোধ। 
৩. শিক্ষকদের গ্রেডভুক্ত করে স্থায়ীকরণ। 
৪. কোনোভাবেই আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ না দেওয়া। 
৫. প্রয়োজনে শিক্ষকদের কেন্দ্র স্থানান্তরের সুযোগ প্রদান এবং অসুস্থতা বা মৃত্যু হলে শিক্ষক তহবিল গঠন করে এককালীন অনুদান প্রদান।

ভোরের আকাশ/এসএইচ

গাইবান্ধা, মসজিদভিত্তিক শিশু শিক্ষা প্রকল্প, মানববন্ধন, স্মারকলিপি প্রদান

শেয়ার করুন: