শিবগঞ্জে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও আড়ানী শাখার উদ্যোগে রানীহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ ও আর্থিক শিক্ষা কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে রানীহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ফলজ, ওষুধি ও বনজ গাছের চারা বিতরণের মাধ্যমে উদযাপন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ ড. মোঃ জহুরুল ইসলাম।
তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, গাছ আমাদের জীবন ঘনিষ্ঠ। এ গাছ থেকে আমরা অক্সিজেন পাই এবং কার্বনডাই অক্সাইড গ্রহণ করি। গাছ থেকেই তৈরি হয় আমাদের জীবন রক্ষাকারী ঔষধ। এ গাছকে আমাদের রক্ষা করতে হবে।
তিনি ছাত্র-ছাত্রী উদ্দেশ্যে বলেন, তোমাদের যে কাজ দেওয়া হল এটা তোমরা পরিচর্যা করবে এবং তোমরা এসব গাছ থেকে ভিটামিন সি সহ জীবনরক্ষাকরী উপাদান পাওয়া যাবে। শরীর সবল হবে ও সুস্থ থাকবে।
শাহজালাল ইসলামী ব্যাংক রাজশাহী শাখার ব্যবস্থাপক আরিফ বিল্লাহ বলেন, প্রতিবছর আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকি। এছাড়া দেশের গরীব, দুস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীর লেখাপড়াকে এগিয়ে নিতে আর্থিক সহায়তা দিয়ে থাকি। যাতে তারা লেখাপড়া শেষ করে সমাজে প্রতিষ্ঠিত হয় এবং সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহজাল ইসলামী ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক জনাব মোঃ সোলাইমান, আড়ানী শাখার ব্যবস্থাপক ফজলে রাব্বি ও চাপাই নবাবগঞ্জ শাখার উপ-পরিচালক কামরুজ্জামান, বহুমুখী উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষাবিদ অবঃ থানা শিক্ষা অফিসার মোঃ নাইমুল হক ও প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন প্রমূখ।
আলোচনা শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে ৬ শ ঔষধি গাছ বিতরণ করা হয়।
ভোরের আকাশ/জাআ