শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চিতলমারীতে বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ : ৬ মে ২০২৬, ৭:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ কর্তৃক আয়োজিত বাগেরহাটের চিতলমারী উপজেলার “টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকাল ৩টায় উপজেলা কৃষি অফিস হল রুম উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. সিফাত আল মারুফ, উপজেলা  কৃষি অফিসার , চিতলমারী। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় রিটেইলার ও কৃষি সংশ্লিষ্ট প্রতিনিধিগণ।

অনুষ্ঠানের সভাপতিত্ব ও প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান, আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক, ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ, খুলনা। এছাড়াও উপস্থিত ছিলেন বিপ্লব কুমার মন্ডল , টিএসও, চিতলমারী, সরোজ কুমার বাগসী উপসহকারী কৃষি অফিসার  ও শংকর কুমার মজুমদার। 

কর্মশালায় টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে জৈব বালাইনাশক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, অতিরিক্ত রাসায়নিক বালাইনাশকের ব্যবহার মাটি, পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর। 

এর পরিবর্তে বায়োপেস্টিসাইড ব্যবহার করলে মাটির স্বাভাবিক উর্বরতা বজায় থাকে, উপকারী পোকামাকড় ও জীববৈচিত্র্য সংরক্ষিত হয় এবং নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদন নিশ্চিত করা সম্ভব হয়। পাশাপাশি পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি কৃষির টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও মতামত ব্যক্ত করা হয়।

আরও পড়ুন

সিএসই শিক্ষার্থী ফারিহার রহস্যজনক মৃত্যু

অনুষ্ঠানে ব্র্যাক সিডের সবজি বীজ, হাইব্রিড ধান, উফশী ধান বীজ, জৈব সার ও বায়োপেস্টিসাইডের সঠিক ব্যবহার, আধুনিক চাষাবাদ কলা-কৌশল এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা নিয়ে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। কৃষকদের উৎপাদন বৃদ্ধি, খরচ কমানো এবং নিরাপদ খাদ্য উৎপাদনে উদ্বুদ্ধ করতে বিভিন্ন বাস্তবমুখী দিকনির্দেশনা তুলে ধরা হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ৬০জন কৃষকদের মাঝে হাইব্রিড ঈগল করলা, রেনেসার শসার সবজি বীজ এবং বায়োপেস্টিসাইড বিতরণ করা হয়।

ভোরের আকাশ/ র.ই

কর্মশালা অনুষ্ঠিতকৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান

শেয়ার করুন: