রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) নগরের চন্দ্রিমা থানার ১৯ নম্বর ওয়ার্ডের আল আরাফা একাডেমির শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রবি, আল আরাফা একাডেমির প্রধান শিক্ষক সাদেক আলী, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা ও মুজিবুল হক মিলন এবং সদস্য মোফাজ্জল হোসেন শুভ ও তানভির হোসেন হীরা।
অনলাইন কোর্স খুঁজুন কর্মসূচির সমন্বয় করেন চন্দ্রিমা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মানিক। এ সময় চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদ আলী, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার হোসেন, বিএনপি নেতা সিরাজ আলী ও জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ যুবদলের আহ্বায়ক শাহিন আলী, সদস্যসচিব ইউসুফ আলী সনি, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শিহাব আলী ও যুগ্ম আহ্বায়ক শুভ, ১৯ নম্বর ওয়ার্ড উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবু, চন্দ্রিমা থানা যুবদলের নেতাকর্মী রানান ও শিয়াম, মহানগর যুবদলের নেতা আল ফারাবি রাজ এবং যুবদল নেতা ওয়াসিম ও রকিসহ চন্দ্রিমা থানা ও ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/আ.র