শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সভা

মাসুদ রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১ মার্চ ২০২৬, ২:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারীদের নিয়ে এক ঘন্টাব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ মার্চ) সকাল সাড়ে ১০টায় শহরের কালীবাড়ি কড়িতলায় ‘কমলাফুল ফার্মেসি’ প্রজেক্টের মাধ্যমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালাটি আয়োজন করে Jhpiego Bangladesh, সহযোগিতায় ছিল United Nations Population Fund (ইউএনএফপিএ) এবং অর্থায়নে ছিল City Bank।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জ্যাপাইগো বাংলাদেশের প্রজেক্ট স্পেশালিস্ট আফজাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিটি ব্যাংকের এরিয়া ম্যানেজার মোঃ জাহিদুল হক এবং বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ফকরুল ইসলাম রাকিব।

এসময় বক্তারা ১৫০ জনের অধিক নারী ও কিশোরী সঙ্গে পরিবার পরিকল্পনা, মাতৃস্বাস্থ্য, মাসিক নিয়মিতকরণ, গর্ভপাত,কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য, যৌনবাহিত রোগ, জরায়ু মুখ ক্যান্সার, প্রসবকালীন ফিস্টুলা, লিঙ্গ সহিংসতা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। একই সাথে অংশগ্রহণকারীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও তাদেরকে স্বাস্থ্য বিষয়ক যে কোন পরামর্শের জন্য "কমলাপুর ফার্মেসিতে" যাওয়ার জন্য বলা হয়। যেখানে রয়েছে প্রশিক্ষিত নারী ও পুরুষ ফার্মাসিস্ট, পাশাপাশি রয়েছে নারী ফার্মাসি সহযোগী।

উল্লেখ্য, কর্মশালায় সিটি ব্যাংকের প্রতিনিধি, সরকারি ও বেসরকারি সংস্থার সদস্য,বিসিডিএস প্রতিনিধি, ফার্মাসিস্ট,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নারী ফার্মেসি সহযোগীরা উপস্থিত ছিলেন। এ ধরনের সচেতনতামূলক আয়োজন নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

 ভোরের আকাশ/আ.র

যৌন ও প্রজনন স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সভা

শেয়ার করুন: