শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আশুলিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল শিকদার গ্রেপ্তার

কামরুল হাসান রুবেল, সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ৫:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলায় সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।

এর আগে বুধবার রাত ১১টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাবেক ছাত্রলীগ নেতার নাম জুয়েল শিকদার (৩৩)। তিনি আশুলিয়ার বাড়ইপাড়ার পূর্বপাড়া এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে এবং শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। আওয়ামী সরকার পতনের আগে তিনি যুবলীগের পদপ্রার্থী ছিলেন বলেও জানায় পুলিশ।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান (ওসি) জানান, গ্রেপ্তার ছাত্রলীগ নেতা ছাত্র-জনতা হতাহতের মামলায় এজাহারভুক্ত আসামি। আজ তাকে আদালতে পাঠানো হবে।

ভোরের আকাশ/জাআ

ছাত্রলীগ নেতাগ্রেপ্তারআশুলিয়া

শেয়ার করুন: