শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মুন্সীগঞ্জে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২ ফেব্রুয়ারি ২০২৬, ২:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

জাতীয় বেতন কমিশন এর  প্রস্তাবনা গেজেট আকারে প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবীতে দ্বিতীয় দিনের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসন কার্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের ১০-২০ গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীরা।

নবম পে স্কেল বাস্তবায়নের দাবীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে মুন্সীগঞ্জ কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি (উপ-প্রশাসনিক কর্মকর্তা) মো. সাইদুর রহমান বলেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) মুন্সীগঞ্জ জেলা শাখার পক্ষে জাতীয় বেতন কমিশন ২০২৫ এর  প্রস্তাবনা গেজেট আকারে প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবীতে এর আগে গত ২ ডিসেম্বর জেলা প্রশাসক মহোদয়ের কাছে স্মারক লিপি দিয়েছি।

তিনি আরো বলেন, আমরা তিন দিনের কর্মসূচির ঘোষণা দিয়েছি। গতকাল থেকে কর্মসূচি শুরু হয়েছে আজ দ্বিতীয় দিনের কর্মসূচি পালন করছি। আগামী দিনেও এ কর্মসূচি পালন করব।

এ সময় উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা কানিজ ফাতেমা, উপ প্রশাসনিক কর্মকর্তা নিলুফা শিরিন, মো. অহিদুর রহমান ও সাইফুল ইসলাম, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. মুন্না হাসান, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. ফিরোজ মিয়া, মো. শামীম হোসেন ও মো. আবুল খায়ের মীর প্রমূখ।

 

ভোরের আকাশ/আ.র

বিক্ষোভ কর্মসূচি

শেয়ার করুন: