রায়গঞ্জের ভুইয়াগাঁতীতে সড়ক দখল ও দূষণ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট।
বিশেষ করে ওভারব্রিজের নিচে দখলদারির কারণে স্বাভাবিক চলাচল ব্যাহত হয়ে প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, এসব দোকান থেকে উৎপন্ন ময়লা-আবর্জনা সড়কেই ফেলা হচ্ছে, ফলে পরিবেশ দূষণের পাশাপাশি পথচারীদের দুর্ভোগ বাড়ছে। একই সঙ্গে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে অবৈধ স্ট্যান্ড গড়ে তুলে সিএনজি ও ব্যাটারিচালিত যানবাহন যাত্রী ওঠানামা করায় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি জানান, বিষয়টি নজরে রয়েছে এবং শিগগিরই অভিযান চালানো হবে।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল খালেক পাটোয়ারী বলেন, সরকারি জায়গা দখলের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হবে।
স্থানীয়দের আশা, প্রশাসনের দ্রুত পদক্ষেপে যানজট ও দুর্ভোগ কমবে।
ভোরের আকাশ/ র.ই