শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা, স্থানীয়দের ক্ষোভ

রংপুর  ব্যুরো

প্রকাশ : ৮ ডিসেম্বর ২০২৫, ১:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রংপুরের তারাগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুর্বনা রায়কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর এলাকায় নিজ বাড়িতেই এ হত্যাকাণ্ড ঘটে।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু ছাইয়ুম।

নিহতরা হলেন- মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭৫) ও তার স্ত্রী সুর্বণা রায় (৬০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোরে ডাকাডাকির পরও দরজা না খুললে প্রতিবেশী দীপক মই লাগিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেন। রান্নাঘরে সুর্বনা রায়ের এবং শয়নকক্ষে যোগেশ চন্দ্র রায়ের মরদেহ দেখতে পেয়ে তিনি স্থানীয়দের খবর দেন।

স্থানীয়দের ভাষ্য, ওই দম্পতি বাড়িতে একাই থাকতেন। যোগেশ চন্দ্র রায় ছিলেন শিক্ষক ও মুক্তিযোদ্ধা। তাদের দুই ছেলে পুলিশে কর্মরত।

কী কারণে এ হত্যাকাণ্ড- তা এখনো পরিষ্কার নয়। পুলিশ, ইউএনও এবং রংপুর ডিবি ঘটনাস্থল পরিদর্শন করেছে। নৃশংস এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে। দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তারাগঞ্জ থানার এসআই মো. আবু ছাইয়ুম বলেন, দুজনের মাথায় আঘাত করা হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে নানা দিক দিয়ে তদন্ত চলছে।

ভোরের আকাশ/মো.আ.

 

 

গলাকেটেস্বামী-স্ত্রীর মৃত্যুরংপুর

শেয়ার করুন: