শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টা অভিযোগ ।। যুবক গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক মাদ্রাসা ছাত্রী (১২) কে  ধর্ষণ চেষ্টার অভিযোগে শাহীন হোসেন রবিন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রবিন সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনির মিন্টু বেপারীর ছেলে।

রোববার (১২ জুলাই) এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে আটি এলাকা থেকে গ্রেপ্তার করে ।
এজাহার সূত্রে জানা যায়, গত ৭ জুলাই বিকেলে কোচিং শেষে বাসায় ফেরার পথে ওই ছাত্রীকে জোরপূর্বক অটোরিকশায় তুলে নাসিক ৪নং ওয়ার্ডের আটি এলাকার শীতলক্ষ্যা নদীরপাড় সংলগ্ন বন্ধকৃত মনোয়ারা জুট মিলের ভেতর নিয়ে যায় রবিন। সেখানে ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা চালানো হয় বলে অভিযোগে জানা যায়।

এর আগে প্রায় এক সপ্তাহ ধরে তিনি ভুক্তভোগীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ১২ জুলাই সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন

বন্যার স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় সিরাজগঞ্জে সংবাদ সম্মেলন

অপরদিকে অভিযুক্ত শাহিন হোসেন রবিন দাবি করেছেন, তাদের মধ্যে সাত থেকে আট দিনের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন তারা উভয়ের সম্মতিতেই ওই স্থানে বেড়াতে যান। এ সময় ওই শিক্ষার্থী তাকে বিয়ের প্রস্তাব দেন। পরে স্থানীয় কয়েকজনের মাধ্যমে মেয়েটির স্বজনদের খবর দিয়ে তাকে পরিবারের কাছে পৌঁছে দেন। তিনি ধর্ষণচেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, ভুক্তভোগী পরিবারের অভিযোগের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। আসামীকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/এনউব

গ্রেপ্তার

শেয়ার করুন: