শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনা

কাঁচাপাটের তীব্র সঙ্কট, বন্ধ হচ্ছে ২৩ পাটকল

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ৫:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

দক্ষিণ জনপদে এবার অতিবৃষ্টির কারণে শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জে কাঙ্ক্ষিত পাট উৎপাদন হয়নি। দেশীয় মিল বাঁচাতে ৮ সেপ্টেম্বর থেকে সরকার রপ্তানি বন্ধ করে দিয়েছে। মিলগুলোতে উৎপাদন স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় কাঁচা মালের অভাব দেখা দিয়েছে।

 এ পরিস্থিতিতে জুট মিল মালিকদের সংগঠন রোববার (১ ফেব্রুয়ারি) থেকে খুলনার ২৩টি মিলের উৎপাদনের চাকা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। মে-জুন মাসে দক্ষিণ জনপদে অতিবৃষ্টিতে উৎপাদন ব্যাহত হয়। ১ জুলাই পাট মৌসুম শুরু হলেও দৌলতপুর ও নারায়ণগঞ্জ মোকামে কাঙ্খিত এ পণ্য আসেনি। পাশাপাশি ভারত সে দেশের কৃষকদের বাঁচাতে রপ্তানি নিষিদ্ধ করে। বিপদে পড়ে যায় খুলনার রপ্তানিকারকরা। 

সুযোগ বুঝে স্থানীয় মোকামে অবৈধভাবে মজুদ করা হয়েছে। রপ্তানির সুযোগ না থাকায় চুকনগর, কপিলমুনি, তেরখাদা, ঝাউডাঙ্গা, তালা, কলারোয়া ও পারুলিয়া হাটে দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। মিলগুলো কাঁচামাল সংগ্রহ করতে পারছে না। 

মিল মালিকদের সংগঠন দৌলতপুর জুট মিল, খালিশপুর জুট মিল, স্টার জুট মিল, সাগর জুট, জুট টেক্সটাইল, জয় জুট, হাবিব এ্যগো জুট, আইয়ান জুট, যশোর জুট, নোমানী জুট, ওহাব জুট, ফারুক জুট, ওয়েব জুট, সুপার জুট, এফ আর জুট, কোয়ালিটি জুট, ইয়াসিন জুট, আগামী রবিবার থেকে উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

জুট মিল মালিকদের সংগঠন সরকারকে দেয়া এক চিঠিতে উল্লেখ করেছে, মিলগুলোতে কাঁচামালের সংকট দেখা দিয়েছে। উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার পথে। স্থানীয় বাজারগুলোতে অস্বাভাবিক মূল্য বেড়েছে। মধ্যসত্ত্বভোগীরা মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। বিজেএসএর চেয়ারম্যান তাপস প্রামাণিক আজকের প্রেক্ষাপট নিয়ে বলেন, মজুদদার সবকিছু নিয়ন্ত্রণ করছে। তিনি আশঙ্কা করছেন রপ্তানিকারকদের কারসাজির কারণে মূল্য আরও বৃদ্ধি হতে পারে।

পাট অধিদপ্তরের খুলনার সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) সরজিৎ সরকার বলেন, দক্ষিণ জনপদের এসব হাটে প্রতি মণ ৪ হাজার ৮শ’ টাকা থেকে ৫ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। বুধবার মণ প্রতি ২শ’ টাকা দাম কমেছে। জানুয়ারির এ সময় কৃষকের ঘরে মজুদ নেই। 

এদিকে মংলা কাস্টমস হাউজের সহকারী কমিশনার লোপা সাহা গত ২০ জানুয়ারি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন, ২০২৫-২৬ অর্থ বছরে মংলা বন্দর থেকে কোন পাট রপ্তানি হয়নি।

ভোরের আকাশ/র.ই

পাটসরজিৎ সরকার

শেয়ার করুন: