অভয়নগরে যুবককে পিটিয়ে হত্যা চেষ্টায় থানায় অভিযোগ

যশোরের অভয়নগরে নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেল ৫টার দিকে রাইসুল ইসলাম বাপ্পি (৩০) কে বাড়ির সামনে থেকে তুলে ভাঙাগেট রেললাইনের উপর বেধড়ক মারধর করে বাড়িতে আটকে রাখে দুর্বৃত্তরা। এসময় এলাকাবাসি তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহত রাইসুল ইসলাম বাপ্পি উপজেলার কাপাশহাটি গ্রামের রেজাউল ইসলাম লিটনের ছেলে। এ ঘটনায় ভূক্তভোগীর পিতা রেজাউল ইসলাম লিটন ২৪ এপ্রিল শুক্রবার রাতে ৫ জনকে আসামী করে অভয়নগর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জনা গেছে, ২৩ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৫ টারদিকে উপজেলার সরদার মিল গেটে পূর্ব শত্রুতার জের ধরে বিবাদী নওয়াপাড়া গ্রামের তৈয়েবুর শেখের ছেলে মোঃ মিলন শেখ(৪০), ধোপাদী গ্রামের মৃত নাজিম শেখের ছেলে মোঃ পারভেজ(৪০), মোঃ রহমান রিপন(৩৮), মোঃ পারভেজের ছেলে মোঃ রাকিব(১৯), মোঃ সাকিব(১৯), মিলন শেখের ছেলে মোঃ শুভ শেখ(২০), ভুক্তভোগী রাইসুল ইসলাম বাপ্পিকে রেললাইনের উপর নির্যাতন করে। এক সময় নিস্তেজ বাপ্পিকে মৃত ভেবে দুর্বৃত্তরা তাদের বাড়িতে নিয়ে গুম উদ্দেশ্যে নিয়ে যায়। স্থানীয়রা জানতে পেরে বাপ্পিকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত রাইসুলের স্ত্রী বলেন,আমার স্বামী ঘাটে কাজ করে জীবিকা নির্বাহ করে। সেদিন কাজ শেষে বাড়িতে আসার পর কয়েকজন এসে তাকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর খবর পাই তাকে মেরে ফেলার মতো করে পিটিয়ে ফেলে রাখা হয়েছে। আমি দৌড়ে হাসপাতালে যাই, তার অবস্থা খুবই খারাপ। স্থানীয়দের দাবি, গত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ধোপাদী গ্রামের কয়েকজনের সঙ্গে রাইসুলের বিরোধ ছিল। সেই পুরনো রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরেই এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত স্বাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/ এনউব