কুমিল্লায় বিএডিসির মাধ্যমে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশব্যাপী নদী-নালা, খাল, জলাধার খনন ও পনঃখনন কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা জেলার লালমাই উপজেলায় ডাকাতিয়া নদীর শাখা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন মাননীয় কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জনাব মোঃ আমিন উর রশিদ।
সোমবার (১৬ মার্চ) দুপুরে লালমাই উপজেলার দোশারীচোঁ মৌজাস্হ ডাকাতিয়া নদীর শাখা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
বিএডিসির মাধ্যমে বাস্তবায়িত খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ আসনের এমপি মোঃ মোবাশ্বের আলম ভূঁইয়া।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ আজিজুল ইসলাম।
অনুষ্ঠানে B-STRON এ প্রকল্পের প্রকল্প পরিচালক এ কে এম জাহাঙ্গীর আলম সরকার সহ বিএডিসি’র সেচ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ