শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আদমদীঘিতে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতনিধি

প্রকাশ : ৯ জুলাই ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আদমদীঘিতে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
আদমদীঘিতে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা হযরত আলীকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হযরত আলী উপজেলার সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে। তিনি সান্তাহার ইউপির দুই নম্বর ওয়ার্র্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। মঙ্গলবার সকালে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় গত বছরের ২৫ আগস্ট থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়। এ মামলায় নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয়সহ প্রায় পাঁচ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামী করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠানো হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, হযরত আলীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামীদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: