শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় নৌকাডুবিতে কিশোরীর মরদেহ উদ্ধার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ৮:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

কক্সবাজারের চকরিয়ায় বন্যার পানিতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া ১২ বছর বয়সী কিশোরী হাসনাতুল জান্নাত ঝর্ণার মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। নিহত ঝর্ণা স্থানীয় বাসিন্দা আব্দুল মালেকের মেয়ে।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে বন্যার পানিতে প্লাবিত বাড়ি ছেড়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতে পরিবারের সদস্যদের নিয়ে নৌকায় রওনা দেন আব্দুল মালেক। পথে রসুলাবাদ এলাকায় প্রবল স্রোতের মুখে নৌকাটি উল্টে গেলে ঝর্ণাসহ তিন বোন পানিতে তলিয়ে যায়।

স্থানীয়দের সহযোগিতায় ঝর্ণার দুই বোন সাওরিন মনি ও জেরিনকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ঝর্ণা নিখোঁজ থাকায় খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। পরে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে এসে অভিযানে যোগ দেয়। কয়েক ঘণ্টার চেষ্টার পর দুপুরে ঝর্ণার মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

মাদারীপুর সদর থানার গ্রিল ভেঙে পালিয়ে গেলেন নারী আসামি, পুলিশ সদস্যকে প্রত্যাহার

চকরিয়া ফায়ার সার্ভিসের পরিদর্শক দিদারুল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে এসে অভিযানে অংশ নেয়। তাদের সমন্বিত প্রচেষ্টায় কয়েক ঘণ্টার অভিযানের পর নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, দীর্ঘ উদ্ধার অভিযানের পর নিখোঁজ কিশোরী হাসনাতুল জান্নাত ঝর্ণার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার অপর দুই বোনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

ভোরের আকাশ/ এনউব

মরদেহ উদ্ধার

শেয়ার করুন: