সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন

নয়াদিগন্তের জয়দেবপুর (গাজীপুর) প্রতিনিধি সাংবাদিক মো: আব্দুল আজিজের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা আরাফাত রহমান ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুর ১২টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া বাসস্ট্যান্ডে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধনের অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটি সংবাদপত্রের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার ওপরও হামলা। তারা বলেন, দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অভিযুক্ত যুবদল নেতা আরাফাত রহমানকে দলীয় পদ থেকে বহিষ্কার এবং হামলায় জড়িত অন্যদের গ্রেফতার করে
ভোরের আকাশ/ এনউব