শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লাতু সীমান্তে পুশইন, আটক আরও ১২

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুন ২০২৫, ৬:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
লাতু সীমান্তে পুশইন, আটক আরও ১২
লাতু সীমান্তে পুশইন, আটক আরও ১২

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে ফের ১২ জন রোহিঙ্গা মুসলমানকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (১৩ জুন) রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত সময়ের মধ্যে এই পুশইনের ঘটনা ঘটে।

স্থানীয়দের সহায়তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫২ ব্যাটালিয়নের লাতু বিওপি টহল দল বিএসএফের পুশইন করা এসব ব্যক্তিকে আটক করে। আটককৃতদের মধ্যে ৭ জন শিশু, ১ পুরুষ ও ৪ জন নারী রয়েছেন। শনিবার (১৪ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করে বিজিবি।

আটকদের মধ্যে রয়েছেন—সায়েরা খাতুন (৬০), মারিয়া খাতুন (৫০), নূর খাতুন (৩০), মো. তারুক (১৮), মো. রফিক (১২), মো. হোসেন (১০), মো. হারেশ (৭), নূর হাবিবা (৬), মো. আয়াশ (৪), সুমিয়া (১০), রমেদা খাতুন (২০) ও রাশেদা বেগম (৫)। পরিচয় নিশ্চিত করার পর বিজিবি তাদের বড়লেখা থানায় হস্তান্তর করে।

বিজিবি সূত্রে জানা গেছে, রাতে লাতু সীমান্ত এলাকা দিয়ে ওই ১২ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিজিবির সহায়তায় তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই কক্সবাজারের উখিয়ার বালুখালী শরনার্থী ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছে।

এর আগে একই দিন ভোরে উপজেলার নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে বিএসএফ আরও ১৩ জন রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেয়। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ৬ জন শিশু ছিল। তাদেরও আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি ও স্থানীয়দের নজরদারির পরও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশইনের ঘটনায় বড়লেখা সীমান্ত এলাকায় বাড়ছে উদ্বেগ। এখন পর্যন্ত এই সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টাকালে ২৯৭ জনকে আটক করেছে বিজিবি। বিএসএফ তাদেরকে সীমান্ত পার করে বাংলাদেশে প্রবেশে সহায়তা করেছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফ জানান, বিজিবির চোখ ফাঁকি দিয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত দিয়ে অবৈধ বাংলাদেশিদের পুশইন অব্যাহত রেখেছে বিএসএফ। শুক্রবার ভোরে পাল্লাথল বিওপির টহল দল সীমান্ত এলাকা থেকে ১৩ জন ও মধ্যে রাতে ১২ জনকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা সবাই কক্সবাজার জেলার উখিয়া থানার বালুখালী শরনার্থী ক্যাম্পের বাসিন্দা। শরনার্থী ক্যাম্পের সাথে আমাদের যোগাযোগ প্রক্রিয়া হয়েছে। যাছাই-বাছাই শনাক্ত হওয়ার পর তাদের আজ সকালে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম সরকার জানান, আটক ব্যক্তিরা সবাই  কক্সবাজার জেলার বাসিন্দা। তারা সবাই বালুখালী শরনার্থী ক্যাম্পের বাসিন্দা। বিএসএফ তাদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশে ঠেলে দিয়েছে, যা আন্তর্জাতিক নিয়ম ভঙ্গের শামিল। আটকদের ব্যাপারে যথাযথ প্রক্রিয়া গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/আজাসা

পুশইনবিএসএফ

শেয়ার করুন: