সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশে মাঠে কাজ করার সময় বজ্রপাতে আব্দুল হামিদ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (২৬ এপ্রিল ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক আব্দুল হামিদ তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামের মৃত গফুর আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম শফি বলেন, আজকে বিকেল সাড়ে ৪ টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন আব্দুল হামিদ। সে সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো হাবিবুর রহমান জানান, বজ্রপাতে মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামের আব্দুল হামিদ (৫০) নামে এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছি।
বিষয়টি খোঁজ নিয়ে ঘটনা স্থানে পুলিশ পাঠানো হচ্ছে।
ভোরের আকাশ/ র.ই