বিরামপুরে অটো চালকের মরদেহ উদ্ধার

দিনাজপুরের বিরামপুর উপজেলায় রাস্তার ওপর থেকে অটো চালকের মরদেহ লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার খানপুর ইউনিয়নের ধানজুড়ি ও সন্দলপুর গ্রামের মধ্যবর্তী পাকা রাস্তার পাশে বনবিভাগের জমিতে লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। নিহত ব্যক্তির নাম বাবুল হোসেন (৪৭)। তার বাড়ি উপজেলার দিওড় ইউনিয়নের মাগুরাপাড়া গ্রামে । সে মাগুরাপাড়া গ্রামের মৃত কছির উদ্দিন মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন অটো চার্জার চালক ছিলেন। তিনি ঘরজামাই হিসেবে বিরামপুর পৌর শহরের বেগমপুর গ্রামে বসবাস করতেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের পরনে ছিল লুঙ্গি ও সাদা-কালো রঙের একটি সুইটার। তাঁর এক পায়ে জুতা ছিল।
প্রাথমিক তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, অটো চালকের নিহতের মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করতে তদন্ত অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/ র.ই