শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

শীত যেনো কোনভাবেই কমছে না উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয়। দিন যতোই যাচ্ছে বাড়ছে শীতের তীব্রতা। সেই সঙ্গে কমে আসছে তাপমাত্রার পারদ। ঘন কুয়াশার সঙ্গে বয়ে যাওয়া হিমেল বাতাস শীতকে বাড়িয়ে তুলেছে কয়েকগুন৷ 

নওগাঁর বদলগাছী আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের তথ্য মতে, সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে আজ ঘন কুয়াশা এবং আকাশে হালকা মেঘ থাকায় শীতের প্রকোপ বেশি। মেঘ এবং ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে চারপাশ। সন্ধ্যা নাম্বার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশায় ছেয়ে যাচ্ছে পুরো জেলা। সকালের ঘন কুয়াশার কারণে ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। ছোট বড় যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। গতকাল থেকে আজ এখন অব্দি দেখা মেলেনি সূর্যের। 

ট্রাকচালক আবু সুফিয়ান বলেন, ঘন কুয়াশা ও শীতের কারণে গাড়ি চালাতে অনেক কষ্ট হয়। ২০ হাত দূরের রাস্তাও ভালোভাবে দেখা যায়না। রাস্তায় অনেক দুর্ঘটনাও ঘটছে। জীবনের ঝুঁকি নিয়ে জীবিকার তাগিদে অনেক কষ্টে গাড়ি চালাতে হচ্ছে। 

নওগাঁর বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, সকাল ৯ টা পর্যন্ত জেলায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আকাশে মেঘ থাকায় সূর্যের দেখা মিলছে না। যার কারণে শীতের প্রকোপ বেশি। আগামী কয়দিন তাপমাত্রায় কীরকম থাকবে তা এই মুহূর্তে সঠিকভাবে বলা যাচ্ছে না।

ভোরের আকাশ/মো.আ.


 

শীত ও কুয়াশানওগাঁ

শেয়ার করুন: