শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আল্টিমেটামেও সরেনি মহাসড়ক পাশের গাছের গুঁড়ি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ : ২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহাসড়কের পাশে রাখা গাছের গুঁড়ি সরাতে করাতকল মালিক ও গাছের বেপারীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়ার পরেও সরানো হয়নি গাছের গুঁড়ি।

আজ (১ ফেব্রুয়ারি) রবিবার বেলা ১২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ অংশে যৌথবাহিনীর পরিচালনা করা হয়।

এতে উপজেলার হারুয়া বাজার থেকে মাইজবাগ বাজার পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সড়কের বিভিন্ন অংশে রাখা দুই ট্রাকভর্তি গাছের গুঁড়ি আটক করে যৌথবাহিনী।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাসের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল এ অভিযান পরিচালনা করে।

এর আগে গত ২৭ জানুয়ারি করাতকল মালিকদের মহাসড়কের দু'পাশ থেকে গাছের গুঁড়ি সরাতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সতর্ক করেছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস।

কিন্তু এর ৪ দিন পার হলেও কর্ণপাত করেনি করাতকল মালিক ও গাছের বেপারিরা।

যে কারণে আজ (১ ফেব্রুয়ারি) ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ অংশে বিভিন্ন করাতকল মালিক ও বেপারীদের রাখা দুই ট্রাক গাছের গুঁড়ি আটক করে যৌথবাহিনী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে যোগাযোগ ব্যবস্থায় যাতে বিঘ্ন সৃষ্টি না হয় সে লক্ষ্যে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, ইলেকটোরাল ইনকোয়্যারি কমিটি,ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন, 'আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যোগাযোগব্যবস্থা সচল রাখতে মহাসড়কের দু'পাশ থেকে গাছের গুঁড়ি সরিয়ে নিতে গত ৪ দিন আগে করাতকল মালিক ও গাছের বেপারিদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল।

কিন্তু এতে করাতকল মালিক ও গাছের বেপারিরা কর্ণপাত করেনি। যে কারণে আজ অভিযান চালিয়ে দুই ট্রাক গাছের গুঁড়ি আটক করা হয়েছে।

প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে এবং অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/নি. ব

গাছের গুঁড়ি

শেয়ার করুন: