শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দাগনভূঞায় গ্রাম পুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

ফেনী প্রতিনিধি

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ফেনীর দাগনভূঞায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করা হয়।

​জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকা এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে। ১৩ অক্টোবর শুরু হয়ে ১১ নভেম্বর পর্যন্ত চলা এই প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনায় ছিল দাগনভূঞা উপজেলা প্রশাসন।

গ্রাম পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দায়িত্ব পালনে আরও পারদর্শী করে তোলার লক্ষ্যে এই বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করা হয়।

​সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, ফেনীর উপপরিচালক (উপসচিব) গোলাম মোঃ বাতেন। তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ তুলে দেন।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীদুল ইসলাম।

​এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দাগনভূঞার সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল আলম এবং দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওয়াহিদ পারভেজ।

ভোরের আকাশ/তা.কা

দাগনভূঞাপ্রশিক্ষণগ্রাম পুলিশ

শেয়ার করুন: