শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে "স্মৃতিতে ২৪" শীর্ষক বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ৫:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

‘স্মৃতিতে ২৪’ নতুন প্রজন্মের চোখে গণঅভ্যুত্থানের ইতিহাস—এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটে মাসব্যাপী আন্তঃবিদ্যালয় বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী-২০২৬ (সিজন-১) অনুষ্ঠিত হয়েছে। ‘ওয়ারিয়র্স অব জুলাই, লালমনিরহাট’-এর আয়োজনে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় জেলা পরিষদের পুরোনো মিলনায়তনে এ আয়োজন শুরু হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ. কে. এম. মমিনুল হক, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম এবং লালমনিরহাট পৌরসভার প্রশাসক মো. রাসেল মিয়া। এ ছাড়া ওয়ারিয়র্স অব জুলাইয়ের সহসভাপতি গাজী আতিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোস্তাজিম বিল্লাহ হাবিবী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

তুমলিয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রুকসানা পারভীন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা আমির অ্যাডভোকেট আবু তাহের, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক রাসেল আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট জেলার সদস্যসচিব হামিদুর রহমান এবং বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন লালমনিরহাটের প্রতিনিধি মো. আলাউদ্দিন আল আজাদ।

আয়োজকরা জানান, তরুণ ও নতুন প্রজন্মের মধ্যে গণঅভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দেওয়া এবং তাদের সৃজনশীলতা ও মেধার বিকাশ ঘটানোর লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আয়োজনের সমাপনী পর্বে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে বলে জানান আয়োজকরা।

ভোরের আকাশ/সু.পা

বিতর্ক ও চিত্রাঙ্কন

শেয়ার করুন: