শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঢাকায় আসবেন ৩০ হাজার কর্মী-সমর্থক

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে উজ্জীবিত পিরো্জপুরে বিএনপি

পিরো্জপুর প্রতিনিধি

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ৭:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে পিরোজপুর জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের আগমন উপলক্ষে জেলার শীর্ষস্থানীয় নেতারা কদিন ধরে দফায় দফায় বৈঠক করেন।  

সোমবার (২২ ডিসেম্বর) জেলা কমিটির এক জরুরী সভায় কর্মী সমর্থকদের নিয়ে ঢাকায় যাওয়ার ব্যাপারে বিস্তারিত আলোচনা সহ সাবেক আহবায়ক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনকে আহবায়ক করে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পিরোজপুর জেলা থেকে প্রায় ৩০ হাজার নেত্কার্মী ও সমর্থকদের নির্ধারিত দিনের আগেই অন্তত ৬টি বিশালাকার লঞ্চ এবং শতাধিক বাসযোগে কর্মীদের রাজধানী ঢাকায় সমাবেত করার উদ্যোগ নেয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন এবং তাকে বরণে ঢাকাযাত্রার আগে পিরোজপুরের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন।

জেলা বিএনপির সদস্যসচিব সাঈদুল ইসরাম কিসমত জানান, তারেক রহমানকে বরণ করতে কর্মী-সমর্থকদের যাওয়া-আসার সুবিধার্থে ২৪ ডিসেম্বর সন্ধ্যায় হুলারহাট নদীবন্দর থেকে ৬টি বিশালাকায় লঞ্চ থাকছে, সেখানে রাতে খাওয়াদাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

এছাড়া একদিন বাদে ২৫ ডিসেম্বর খুব সকালে শহর ও জেলার বিভিন্ন স্থান থেকে শতাধিক বাস কর্মী-সমর্থকদের নিয়ে ঢাকায় রওনা হবে।

ভোরের আকাশ/এসএইচ

তারেক রহমান

শেয়ার করুন: