শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাগড়ি প্রদান ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৪ মে ২০২৫, ৬:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাগড়ি প্রদান ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
পাগড়ি প্রদান ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

গাজীপুরের দক্ষিণ কাঁচপুরে অবস্থিত নেদায়ে ইসলাম বেপারী বাড়ী জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে এক হৃদয়ছোঁয়া আয়োজনে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান, আলিয়া মাদ্রাসা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ মে) বিকাল ৪টায় আয়োজিত এ ধর্মীয় ও শিক্ষাবিষয়ক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের সভাপতি এবং বিশিষ্ট শিল্পপতি আলহাজ মোঃ মতিউর রহমান বেপারী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (পূর্ব), এন. এম. নাসিরউদ্দিন।

এন. এম. নাসিরউদ্দিন বলেন, নৈতিক শিক্ষা ছাড়া জাতির কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। হাফেজ ও আলেমগণ শুধু ধর্মীয় নয়, সামাজিক মূল্যবোধ রক্ষায়ও মুখ্য ভূমিকা রাখেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিবুর বলেন, মোঃ শহীদুল ইসলাম বাদলসহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, শিক্ষাবিদ, ইসলামি চিন্তাবিদ ও সমাজসেবকগণ।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে ইসলামি শিক্ষার গুরুত্ব, চরিত্রগঠনমূলক শিক্ষা ও সমাজে নৈতিকতার চর্চার ওপর জোর দেন।

আয়োজনটি ছিল সার্বিকভাবে দাওয়াতি ও উৎসবমুখর পরিবেশে পরিপূর্ণ। অনুষ্ঠানে পাগড়ি প্রাপ্ত হাফেজ ছাত্রদের চোখেমুখে ছিল অনাগত দিনের উজ্জ্বল স্বপ্ন, আর শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মুখে ফুটে উঠেছিল উৎসাহ ও কৃতজ্ঞতা।

প্রচলিত শিক্ষার পাশাপাশি ইসলামি শিক্ষার এই প্রচেষ্টাকে এলাকাবাসী সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এমন আয়োজন আরও ব্যাপকভাবে করার প্রত্যাশা ব্যক্ত করেন। 

ভোরের আকাশ/এসআই

মেট্রোপলিটন পুলিশেরজামে মসজিদপাগড়ি প্রদানইসলামী আন্দোলন

শেয়ার করুন: