শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নড়াইল জেলা পরিষদের উদ্যোগে চেক বিতরণ

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ১২ মে ২০২৬, ৪:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জেলায় ৩ উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে নড়াইল জেলা পরিষদের উদ্যোগে ৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে মোট ৪৯ লাখ ৮৫ হাজার ৯শ’টাকার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নড়াইল জেলা পরিষদ প্রশাসকের কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্টদের মধ্যে এসব চেক বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক ও সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক।বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ^াস জাহাঙ্গীর আলম, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। 

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি.এম. রাহসিন কবির, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সার, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম।

আরও পড়ুন

জীবননগরে রাস্তা পারাপারের সময় মায়ের সামনে প্রাণ গেলো শিশুর

নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে চাই।সরকারি বরাদ্দকৃত অর্থ কোনভাবেই যেন অপব্যবহার না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।  

নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক বলেন, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে জেলা পরিষদের বরাদ্দকৃত টাকা যাতে যথাযথভাবে ব্যয় করা হয় সে বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে।  
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ  বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে চেক তুলে দেন।

ভোরের আকাশ/ র.ই

চেক বিতরণমো. জিন্নাতুল ইসলাম

শেয়ার করুন: