জামালপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

জামালপুরের নরুন্দি এলাকায় চলন্ত কম্পিউটার ট্রেনের ছাদ থেকে পড়ে আব্দুল হাই (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে নরুন্দি জাকের মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হাই জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার বাসিন্দা।
রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কম্পিউটার ট্রেনটি নরুন্দি জাকের মির্জাপুর এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে এক যুবক অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন পরে ঘটনাস্থলেই মারা যান।
জামালপুর রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন- 'ট্রেনের ছাদ থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।'
ভোরের আকাশ/এনউব