শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর বিমানবন্দর, নীলফামারীতে গণশুনানির আয়োজন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কর্তৃক সৈয়দপুর বিমানবন্দরে সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে গণশুনানির আয়োজন করা হয়েছে।

গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থায় মাসিক ভিত্তিতে গণশুনানি আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত মোতাবেক বিমানবন্দর ব্যবহারকারীদের জন্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কর্তৃক সৈয়দপুর বিমানবন্দরে এ গণশুনানির আয়োজন করা হয়। এই গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব এস এম লাবলুর রহমান (S M Lablur Rahman)।

গণশুনানিতে সম্মানিত যাত্রীসাধারণ, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এয়ারলাইন্স প্রতিনিধিসহ সকল স্টেকহোল্ডার অংশগ্রহণ করেন। যাত্রীসেবার মান উন্নয়নে আগ্রহী যাত্রীসাধারণসহ উপস্থিত সকলের কাছ থেকে পরামর্শ/মতামত ও ভবিষ্যৎ সেবার মান উন্নয়নে করণীয় সম্পর্কে জানতে চাওয়া হয়। 

মতামত প্রাপ্তির ভিত্তিতে যেসকল সমস্যা তাৎক্ষণিক সমাধানযোগ্য তা সমাধানের জন্য প্রধনি অতিথি বিমানবন্দর ব্যবস্থাপকে অনুরোধ করেন এবং যে সকল সমস্যাগুলো দীর্ঘমেয়াদি ও নীতি-নির্ধারণী পর্যায়ের সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সৈয়দপুর হতে ঢাকাগামী বিমানের ভাড়ার অস্বাভাবিক ওঠানামা এবং টিকেট সিন্ডিকেট সমস্যার বিষয়েও আলোচনা হয়।

ভোরের আকাশ/এসএইচ

সৈয়দপুরবেবিচক

শেয়ার করুন: