শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চাঁপাইনবাবগঞ্জে নতুন সরকারের শপথ গ্রহণের দিনে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) জেলা শহরে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন দেখা গেছে। 

দীর্ঘদিন বন্ধ থাকা এই কার্যালয়ে পতাকা উত্তোলনের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা সমীকরণ ও কৌতূহল। স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত কিছু ব্যক্তি ভোরে পতাকা টানিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম বলেন, "নতুন সরকারের শপথের দিনে নিষিদ্ধ ঘোষিত একটি দলের পতাকা উত্তোলন প্রশাসনের ব্যর্থতা; দ্রুত ব্যবস্থা নিতে হবে।" জেলা জামায়াতের আমির আবু জার গিফারীও একই সুরে বলেন, "আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, তাই প্রশাসনকেই কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।"

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ওসি মো. নুরে আলম বলেন, "বিষয়টি তদন্তাধীন এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।" রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনা কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং এর পেছনে গভীর কোনো রাজনৈতিক বার্তা লুকিয়ে থাকতে পারে।

ভোরের আকাশ/ র.ই


             

 

পতাকা উত্তোলনরফিকুল ইসলাম

শেয়ার করুন: