শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

রাঙামাটি শহরে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী, দাঙ্গাবাজ, চোর ও গণউপদ্রবকারীসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের পৃথক আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ২১ জনের মধ্যে ১১ জন মাদকসেবী, একজন দাঙ্গাবাজ, পাঁচজন চুরির অভিযোগে এবং চারজন গণউপদ্রবের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- স্বপন চাকমা (২৯), তোহিন চাকমা (২৯), সুরমনি চাকমা (৩৪), মনি চাকমা (৫৫), ধর্ম রতন চাকমা (৪০), মো. সোহেল রানা (২৪), মো. আব্দুল খালেক (৩১), মিটন মালাকার (৪০), সমেন চাকমা ছোট (৫৩), সমর রতন চাকমা (৪৫) ও প্রীতম সেন (২২)।

দাঙ্গা সংগঠনের অভিযোগে মো. জিয়াউর রহমান (৪২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি লংগদু উপজেলার আঠারকছড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক (আওয়ামী লীগ) হিসেবে পরিচিত।

এ ছাড়া চুরির অভিযোগে মো. এনামুল হক (৩৬), রফিকুল ইসলাম বাপ্পি (৪০), মো. আনোয়ার হোসেন (২০), ইয়াছিন আরাফাত রানা (২০) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু মিনতাজ রহমান (১৫)কে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে গণউপদ্রবের অভিযোগে মো. জিয়াউর রহমান (৪৫), ইব্রাহিম খলিল (২৫), বেবী আক্তার লাকী (৩০) ও খুশি আক্তার (২০)-কে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে যাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তাদের বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে।

কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, মাদক, অপরাধ ও জনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/ইউএম

অভিযান, গ্রেপ্তার,রাঙামাটি

শেয়ার করুন: