শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা যুবককে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ১৮ মে ২০২৬, ১:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় প্রবাসী ভাইয়ের পাঠানো টাকা তুলে ফেরার পথে জাহিদ হোসেন (৩৫) নামে এক রোহিঙ্গা যুবককে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন তিনি।

রোববার (১৭ মে) রাত ১০টার দিকে ক্যাম্প-১০ ও ক্যাম্প-১৮ এর মধ্যবর্তী সড়কে এ ঘটনা ঘটে। আহত জাহিদ হোসেন ক্যাম্প-১৮ এর কে/৯ ব্লকের বাসিন্দা। তার পিতার নাম আবুল কাইয়ুম। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

তিনি জানান, মালয়েশিয়া প্রবাসী ভাইয়ের পাঠানো টাকা তুলতে জাহিদ হোসেন বালুখালী বাজারে গিয়েছিলেন। সেখান থেকে নগদ ৫০ হাজার টাকা নিয়ে নিজ ক্যাম্পে ফেরার পথে ক্যাম্প-১০ এর এইচ/৩৭ ব্লক ও ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১৮ এর কে/০৯ ব্লকের মধ্যবর্তী সড়কে পৌঁছালে অজ্ঞাতনামা কয়েকজন সন্ত্রাসী তার পথরোধ করে।

একপর্যায়ে হামলাকারীরা জাহিদের কাছে থাকা নগদ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এতে বাধা দিলে সন্ত্রাসীরা ধারালো চাকু দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে এবং তার কাছ থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

জাহিদের চিৎকার শুনে আশপাশের রোহিঙ্গারা ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ক্যাম্প-১০ এর এইচ/৩৭ ব্লকের দিকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন

কুয়েটে পুকুরে ডুবে আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থীর মৃত্যু

এ ঘটনার পর ক্যাম্প এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় রোহিঙ্গাদের অভিযোগ, সন্ধ্যার পর ক্যাম্পের বিভিন্ন সড়কে ছিনতাই, অস্ত্রের মহড়া ও সন্ত্রাসী তৎপরতা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। এলাকায় অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে।”

ভোরের আকাশ/নি

রোহিঙ্গা যুবকটাকা ছিনতাই

শেয়ার করুন: