বেনাপোলে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শার্শা উপজেলা বিএনপি বেনাপোলে লিফলেট বিতরণ ও পথসভা করেছে।
সোমবার (২৫ আগষ্ট) বিকালে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন এর নেতৃত্বে বেনাপোল পৌর সভার কাস্টমস হাউজ এর সামনে থেকে লিফলেট বিতারণ শুরু করে বেনাপোল বরফিল্ডে এসে শেষ হয়। পরে পথসভায় বক্তব্য রাখেন নেতা, কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তরুজ্জামান, উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, বেনাপোল পৌর যুব দলের আহবায়ক মফিজুর রহমান বাবু, পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, উপজেলা ছাত্র দলের আহবায়ক শরিফুল রহমান চয়ন, পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুর রহমান আরিফ প্রমুখ।
লিফলেট বিতরণ শেষে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপে নির্বাচনের লক্ষ্যে নিরপক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেয়া দরকার। তাই সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি। স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।
তিনি আরো বলেন, আজ স্বাধীনতাবিরোধী জামাত এক এক সময় এক কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। এই জামাত শেখ হাসিনার সাথে আতাত করে ১৯৮৬ সালে এরশাদের পাতানো নির্বাচনের ফাঁদে পা দেন। আবার ১৯৯৬ সালে এই ফ্যাসিষ্ট আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করে তাদের সাথে নির্বাচন করে। যা বাংলার জনগন ভুলে যায়নি। এত যদি জনপ্রিয়তা থাকে তাহলে জামাত কে প্রশ্ন রেখে বলেন নির্বাচনে আসতে বাধা কোথায়?
ভোরের আকাশ/জাআ