শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শোকের দিনে বিএনপির দুই নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিনে শোকাবহ পরিবেশের মধ্যেই সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় কঠোর সিদ্ধান্ত নিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহ আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ বহিষ্কার কার্যকর করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন শাহ আলম। কিন্তু দলীয় মনোনয়ন না পেয়ে তিনি ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। অন্যদিকে বিএনপির সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।

বিএনপি নেতারা জানান, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনমুখী হওয়া সংগঠনের জন্য ক্ষতিকর। এ কারণে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় নেতৃত্ব এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। শোকের দিনে এই বহিষ্কার সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

ভোরের আকাশ/এসএইচ

বহিষ্কারবিএনপি নেতা

শেয়ার করুন: