শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ-১০ (গফরগাঁও)

বিএনপি-জামায়াতসহ ১২ জনের মনোনয়নপত্র দাখিল

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে জামায়াত-বিএনপিসহ ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তার মধ্যে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ-আল-মামুন ও উপজেলা নির্বাচন অফিসার ফখরুল আজমের কাছে ৬ জন মনোনয়ন পত্র জমা দেন।

তারা হলেন- ময়মনসিংহ দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক আবু বকর সিদ্দিকুর রহমান, জেলা দক্ষিণ বিএনপির সদস্য, সাবেক যুগ্ম আহবায়ক আল ফাতাহ মোঃ আব্দুল হান্নান খান, এলডিপির মনোনীত প্রার্থী এডভোকেট সৈয়দ মাহমুদ মোর্শেদ (ছাতা), কমিউনিস্ট পার্টি- সিপিবির মনোনীত প্রার্থী মোঃ সাইফুস সালেহীন (কাস্তে), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ হাবিবুল্লাহ বেলালী (হাতপাখা), গন সংহতি আন্দোলনের একেএম শামছুল আলম মনোনয়নপত্র দাখিল করেছেন।

অন্যদিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: সাইফুর রহমানের কাছে ৬জন মনোনয়ন পত্র জমা দেন। তারা হলেন-বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা ইসমাঈল হোসেন সোহেল (দাড়িপাল্লা), জেলা দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম ও জেলা দক্ষিণ বিএনপির সদস্য মোঃ মুশফিকুর রহমান, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আল আমিন সোহান ও স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ভোরের আকাশ/এসএইচ

ময়মনসিংহমনোনয়নপত্র দাখিল

শেয়ার করুন: