শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশে আ.লীগ ফিরে আসবে কি আসবেনা তা নির্ভর করবে আমাদের কর্মকান্ডের উপর: এমপি বাবুল

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ৫ আগস্ট ২০২৬, ৮:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা নির্ভর করবে আমাদের কর্মকাণ্ড, স্বচ্ছতা, জবাবদিহি ও গণতান্ত্রিক আচরণের ওপর বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির জলবায়ু বিষয়ক সহসম্পাদক ও জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে মেলান্দহ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসবে কি না, তা নির্ভর করবে আমাদের কর্মকাণ্ড ও আচার-আচরণের ওপর। আমরা যদি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, গণতন্ত্র রক্ষা করতে পারি, ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে পারি এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারি, তাহলে আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ থাকবে না।

তিনি আরও বলেন, অন্যদিকে আমরা যদি স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হই, দুর্নীতিতে জড়িয়ে পড়ি এবং জনগণের আস্থা হারাই, তাহলে সেই রাজনৈতিক বাস্তবতাই আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ তৈরি করে দেবে।

উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে বলেন, বিএনপি সরকারের গত পাঁচ মাসে মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ ও গোরস্থানের উন্নয়নে সরকারি অনুদান পৌঁছে দেওয়া হয়েছে।

এর মধ্যে ১২৯টি মসজিদ ও মাদ্রাসা এবং ৩৫টি ঈদগাহ মাঠ ও গোরস্থানে সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও উন্নয়ন অনুদান বিতরণ করা হয়েছে।

মেলান্দহ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুরুল কবির মনজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার কবির কাদির তালুকদার শ্যামল, এম. রফিকুল ইসলাম রহিম, মেলান্দহ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লতিফ আনন্দ, হাজরাবাড়ী পৌর বিএনপির সভাপতি ইসমাইল হোসেন এবং সাধারণ সম্পাদক শাহ তালাত মাহমুদ।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাফিজ নাহিন ও শ্যামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিসান আহমেদ প্রমূখ।

আরও পড়ুন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

অনুষ্ঠানে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

 

এমপি বাবুল

শেয়ার করুন: