শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উখিয়ায় এক মাসেই ১৭১ অপরাধী গ্রেফতার

এইচ.কে রফিক উদ্দিন, উখিয়া প্রতিনিধি

প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

অপরাধ দমন, মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজারের উখিয়ায় সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। কঠোর এই নজরদারির অংশ হিসেবে সদ্য বিদায়ী আগস্ট (২০২৬) মাসেই বিভিন্ন অপরাধে জড়িত ১৭১ জনকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ।

​উখিয়া থানা সূত্রে জানা যায়, আগস্ট মাসজুড়ে পরিচালিত অভিযানে গ্রেফতারকৃত ১৭১ জনের মধ্যে ১ জন হত্যা মামলার আসামি, ৮ জন চুরির ঘটনায়, ১৫ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী, ১০ জন নারী ও শিশু নির্যাতন মামলার আসামি এবং ৪ জন অস্ত্র মামলার আসামি রয়েছেন। এছাড়া পুরানো মামলায় ১২ জন, বিভিন্ন অপরাধে জড়িত ৩৮ জন, সাজাপ্রাপ্ত ১০ জন এবং নিয়মিত ও সিআর ওয়ারেন্টভুক্ত ৭৩ জনকে গ্রেফতার করা হয়। ওয়ারেন্টভুক্তদের মধ্যে ৩৪ জন ডিআর এবং ৩৯ জন সিআর ওয়ারেন্টভুক্ত আসামি।

​অভিযান পরিচালনাকালে পুলিশ ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৪১ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং ২ হাজার পিস নিষিদ্ধ ইনজেকশন উদ্ধার করে। একই সময়ে বিভিন্ন অপহরণের শিকার হওয়া ৬ জন ভিকটিমকে দক্ষতার সাথে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

​আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম মজুমদার বলেন, “মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও ওয়ারেন্টভুক্ত অপরাধীদের ব্যাপারে উখিয়া থানা পুলিশ বিন্দুমাত্র ছাড় দেবে না। জিরো টলারেন্স নীতি ঘোষণা করে আমরা মাঠে নেমেছি। কোনো অপরাধী অপরাধ করে পার পাবে না—এটাই আমাদের স্পষ্ট বার্তা। অপরাধ দমনে আমাদের এই অল-আউট অভিযান ভবিষ্যতেও বজায় থাকবে।

আরও পড়ুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি

​একটি নিরাপদ ও শান্তিপূর্ণ উখিয়া গড়ার প্রত্যয় ব্যক্ত করে ওসি আতিকুর রহমান মজুমদার আরও বলেন, “অপরাধমুক্ত সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষায় ‘মাদক নয়—সুন্দর ভবিষ্যৎ চাই’ স্লোগানকে বুকে ধারণ করে আমরা কাজ করছি। পুলিশ ও জনতা হাতে হাত মিলিয়ে কাজ করলে যেকোনো অপরাধ দমন সম্ভব। সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দিয়ে অপরাধীদের চিহ্নিত করতে সাধারণ জনগণকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

​আইনশৃঙ্খলা রক্ষায় উখিয়া পুলিশের এমন গণমুখী ও কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: