শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন জাতীয় নাগরিক পার্টির নেতারা (এনসিপি)

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৪ মার্চ ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন জাতীয় নাগরিক পার্টির নেতারা (এনসিপি)
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন জাতীয় নাগরিক পার্টির নেতারা (এনসিপি)

 কামরুল হাসান রুবেল সাভার (ঢাকা):  দলীয় প্রথম কর্মসূচিতে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর প্রথম কর্মসূচির অংশ হিসেবে তাঁরা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন।সকাল আটটায় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে এ সময় বীর শহীদদের স্মরণে তারা এক মিনিট নীরবতা পালন করেন। পরে তারা গণমাধ্যমের সাথে কথা বলেন। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইমলাম এসময় বলেন,২০২৪ গণঅভ্যুত্থান সহ সকল লড়াইয়ের আখঙ্কাকে ধারণ করে নতুন বাংলাদেশ নির্মাণ করবো মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র পেলেও ফ্যাসিবাদের কারণে স্বার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান বারবার ভেঙে পড়েছে আমাদের একটি গণতান্ত্রিক সংবিধান গড়তে হবে একটি নতুন প্রজাতন্ত্র গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান গণ পরিষদ নির্বাচন প্রয়োজন জানিয়ে তিনি আরও বলেন,তরুণরাই রাষ্ট্র গঠন করবে এবং জাতিয় নাগরিক পার্টি সাংগাঠিক কার্যক্রম বিস্তার করা হবে জানিয়ে তিনি আরও বলেন,জুলাই গণঅভ্যুত্থানের বিচার দ্রুত করতে হবে বলেও বলেন তিনি। পরে গণমাধ্যমের সাথে কথা বলার শেষে তারা রাজধানীর রায়ের বাজারে ২৪ এর গণঅভ্যুত্থানের নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এর উদ্দেশ্যে রওনা দেন। এসময় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

কর্মসূচি স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ

শেয়ার করুন: