শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাতকানিয়ার কালিয়াইশে আইবিডব্লিউএফ সম্মেলন অনুষ্ঠিত

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ৪:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ইন্ডাস্ট্রিয়ালিস্টস এণ্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ও সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম চৌধুরী বলেছেন, আইবিডব্লিউএফ নতুন উদ্যোক্তা তৈরি ও ব্যবসা সম্প্রসারণে অনেক দূর এগিয়ে গেছে। কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত এ সংগঠনের সদস্যরা নিজেদের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে এবং এক জেলা থেকে অন্য জেলায় পণ্য ক্রয়-বিক্রয়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে তুলেছে।

তিনি বলেন, “এফবিসিসিআই দেশে ব্যবসায়ীদের বড় সংগঠন হলেও তাদের কার্যক্রম নগরকেন্দ্রিক। সৎ ও ন্যায়পরায়ণ দৃষ্টিভঙ্গী পোষণের কারণে আইবিডব্লিউএফ ভবিষ্যতে আরও শক্তিশালী সংগঠনে পরিণত হবে।”

শনিবার (৩০ আগস্ট) সকালে সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আইবিডব্লিউএফ এর দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইব্রাহিম চৌধুরী আরও বলেন, “হালাল ব্যবস্থা ছাড়া কল্যাণকর সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। ব্যবসার মধ্যে মিথ্যা, কৃত্রিম সংকট সৃষ্টি ও প্রতারণা মারাত্মক ক্ষতিকর। সৎ পথে ব্যবসা পরিচালনা করলেই স্থায়ী সাফল্য আসবে।”

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আইবিডব্লিউএফ সভাপতি আবুল কালাম আজাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা আবুল বশর ছিদ্দিকী, উপজেলা সেক্রেটারি দিদারুল আলম, উপদেষ্টা শিক্ষানুরাগী মো. সোলাইমান, কালিয়াইশ ইউনিয়ন উপদেষ্টা এনামুল হক, আবুল বশর জিহাদী ও উপজেলা প্রচার সম্পাদক মো. মহিউদ্দিন।

সাইফুদ্দিন মুহাম্মদ খালেদের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ—মো. আবু ছৈয়দ, সাইফুল ইসলাম আদিল, আনিসুল আলম, মো. ইদ্রিস মিয়া, মো. আবু জাফর, মোহররম আলী, রবিউল হাসান, শহিদুল ইসলাম চৌধুরী, জাকারিয়া কাইসার, মো. হারুন, মো. নজুম উদ্দিন, মো. নুরুল আমিন, মো. আবু ইউসুফ, রাকিবুল হাসান ছোটন, নন্দন কুমার দাশ, নারায়ণ মুহুরি ও মো. আলমগীর প্রমুখ।

সম্মেলন শেষে সাইফুদ্দিন মুহাম্মদ খালেদকে সভাপতি, মো. আবু জাফরকে সেক্রেটারি, জাকারিয়া কায়সারকে সাংগঠনিক সম্পাদক এবং মো. নজুম উদ্দিনকে অর্থ সম্পাদক করে ৩৮ সদস্য বিশিষ্ট কালিয়াইশ ইউনিয়ন আইবিডব্লিউএফ এর নতুন কমিটি ঘোষণা করা হয়। পাশাপাশি আবুল বশর সিদ্দিকীকে প্রধান উপদেষ্টা করে ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।    

ভোরের আকাশ/তা.কা

আইবিডব্লিউএফসাতকানিয়াসম্মেলন

শেয়ার করুন: