শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাটোরে ২ রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার

নাটোর প্রতিনিধি

প্রকাশ : ১০ মে ২০২৫, ৯:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
নাটোরে ২ রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার
নাটোরে ২ রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার

নাটোরে চেকপোস্ট বসিয়ে দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা গেলেও অজ্ঞাত দুই ব্যক্তি পালিয়ে যান। শুক্রবার (৯ মে) রাত ১১ টার দিকে বাগাতিপাড়া উপজেলার পকেট খালি পুলিশ ক্যাম্প এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি  নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী। অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী বলেন, শুক্রবার দিবাগত ১০টা ৫০ মিনিটের দিকে  বাগাতিপাড়া মডেল থানার অন্তর্গত পকেট খালি ক্যাম্পে পুলিশের একটি টিম রাত্রিকালীন চেকপোস্ট ডিউটি করার সময় একটা মোটরসাইকেলের আরোহীদেরকে চেকিংয়ের জন্য থামার সিগন্যাল দেন।

 সিগনাল অমান্য করে সামনের দিকে চলে যেতে চাইলে তারা দুইজন মোটরসাইকেলসহ পরে যান। এরপর মোটরসাইকেল ফেলে তড়িঘড়ি করে পালানোর সময় একজনের শরীর থেকে  কাপড়ে মোড়ানো দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল  মাটিতে পরে যায়।

তিনি আরো ও বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে গুলিসহ পিস্তল এবং নম্বর প্লেটবিহীন একটি মোটরসাইকেল জব্দ করে। অজ্ঞাত ওই দুই ব্যক্তিকে ধরতে পুলিশের অভিযান চলছে। সেইসঙ্গে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: