শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে নারীসহ তিন জনের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে এক নারী সহ তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য আজ রবিবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

নিহতেরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লার সোহরাব হোসেনের ছেলে দুলাল শেখ (৫৫), একডালা ধোপাপাড়া মহল্লার মৃত সাহেব আলীর ছেলে মনসুর আলী (৭০) ও সদর উপজেলার কালিয়া গ্রামের লালন মিয়ার স্ত্রী স্বপ্না খাতুন (৩৫)।

শনিবার রাতে সিরাজগঞ্জ গণপূর্ত অধিদপ্তর এলাকা থেকে দুলাল শেখ, শহরের পৌর এলাকার একডালা ধোপাপাড়া মহল্লা থেকে মনসুর আলী ও সদর উপজেলার কালিয়া গ্রাম থেকে স্বপ্না খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিচালক (এসআই) নাজমুল হাসান ও ইন্দ্রজিত বর্মন বলেন, রাতে সিরাজগঞ্জ গণপূর্ত অধিদপ্তর এলাকায় দুলাল হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌছে তার মরদেহের সুরুতহাল রিপোর্ট তৈরী করে থানায় আনা হয়। আজ সকালে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারন জানাযাবে।

অপর দিকে রাতে শহরের পৌর এলাকার একডালা ধোপাপাড়া মহল্লা থেকে মনসুর আলী ও কালিয়া গ্রাম থেকে স্বপ্না খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবী তারা আতœহত্যা করেছেন। কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারন জানাযাবে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ভোরের আকাশ/এনএস

নারীসিরাজগঞ্জমরদেহ উদ্ধার

শেয়ার করুন: