শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনা বিভাগীয় কমিশনার

নড়াইলে সুলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নড়াইলে এস এম সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। 

রোববার সন্ধ্যায় তিনি এ সংগ্রহশালা পরিদর্শন করেন। এ সময় নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেল, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম রাহসিন কবির,সুলতান সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মূখার্জী, সহকারি কিউরেটর মেহেদী হাসান রানা প্রমূখ উপস্থিত ছিলেন।

খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন সংগ্রহশালার গ্যালারীতে থাকা বিশ^ বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের আঁকা চিত্রকর্ম ঘুরে দেখেন। এ সময় তিনি বলেন, সুলতান স্মৃতি সংগ্রহশালায় সাজিয়ে ও গুছিয়ে রাখা সুলতানের আঁকা তৈল রং ও জলরংয়ের ছবিগুলি বিশ^মানের।এটি বাংলাদেশের একটি অনন্য সংগ্রহশালা।

উল্লেখ্য, ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়ায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতান জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর চিরকুমার,অসাম্প্রদায়িক এই শিল্পী শেষ নি:শ্বাস ত্যাগ করেন। নড়াইলে নিজ বাড়ির আঙ্গিনায় তাকে সমাহিত করা হয়। সুলতানের স্মৃতিকে ধরে রাখার জন্য তাঁর নিজ বাড়িতে নির্মিত হয়েছে এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা।

শিল্পী সুলতানের আঁকা ছবি ভারতের সিমলা, পাকিস্তানের লাহোর, করাচি, নিউইয়র্ক, বোস্টন, মিশিগান বিশ্ববিদ্যালয়, লন্ডন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জার্মান সাংস্কৃতিক কেন্দ্র এবং ঢাকায় প্রদর্শিত হয়েছে।চিত্রশিল্পী এস এম সুলতান ১৯৮২ সালে একুশে পদক, ১৯৯৩ সালে স্বাধীনতা পদক পান।

এছাড়া ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট এবং ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সম্মাননা পান তিনি।

ভোরের আকাশ/ র.ই

 

সুলতান মেলাড. মোহাম্মদ আবদুল ছালাম

শেয়ার করুন: