শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাটুরিয়ায় সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ৪:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সাপের ছোবলে স্বপ্না আক্তার (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বরাইদ ইউনিয়নের খলিশা ডহুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত স্বপ্না আক্তার ওই গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী।  তিনি এক ছেলে ও এক মেয়ের জননী।  স্বপ্নার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বপ্নার শ্বাশুড়ি আসমানী বেগম জানান, সকালবেলা রান্না শেষে স্বপ্না ঘষি আনতে রান্নাঘরের পাশে রাখা মাচায় ওঠেন।  ঘষি নিতে গিয়ে হঠাৎ একটি সাপ তাঁর হাতে ছোবল দেয়।  ছোবল খেয়ে তিনি চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা ছুটে এসে তাঁর হাতের কনুইয়ের ওপর দড়ি বেঁধে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।  তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

বরাইদ ইউনিয়ন পরিষদের সদস্য রমজান আলী বলেন, “সকালেই মৃত্যুর খবর পেয়েছি।  পরে পরিবার মাচা থেকে সাপটি খুঁজে পিটিয়ে মেরে ফেলে। তবে তাঁরা পুলিশকে বিষয়টি জানায়নি।”

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

নিহত স্বপ্নার ছেলে সৌরভের বয়স ১২ বছর এবং মেয়ে সুমাইয়ার বয়স ১৪ বছর বলে জানা গেছে।

ভোরের আকাশ/জাআ

সাটুরিয়ামৃত্যু,

শেয়ার করুন: