শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাছ থেকে পড়ে স্কুল শিক্ষার্থীর মুত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৩ জুন ২০২৫, ৮:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
গাছ থেকে পড়ে স্কুল শিক্ষার্থীর মুত্যু
গাছ থেকে পড়ে স্কুল শিক্ষার্থীর মুত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৩ জুন) বিকেলে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের পশ্চিম পানিমাছকুটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম নাঈম (১৪)।  সে ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে এবং ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।  

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল খালেকের দুই ছেলের মধ্যে নাঈম ছোট।  শুক্রবার দুপুর ১২ টার দিকে বাড়ীর পাশে সড়কের জাম গাছের পাকা জাম পাড়ার জন্য গাছে ওঠে নাঈম।  উঁচু ডাল থেকে জাম পাড়ার এক পর্যায়ে পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হয় সে।  পরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  

সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুপুর দুইটার দিকে তার মৃত্যু হয়।  গাছ থেকে পড়ে ছোট ছেলের মৃত্যুতে পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে। 
 
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাম গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: