শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যশোরে তিন দিনের ব্যবধানে করোনায় ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ জুন ২০২৫, ১১:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
যশোরে তিন দিনের ব্যবধানে করোনায় ৩ জনের মৃত্যু
যশোরে তিন দিনের ব্যবধানে করোনায় ৩ জনের মৃত্যু

যশোর জেনারেল হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এতে করে গত তিন দিনে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন জনে। 

শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবিলা বেগম (৫৫)। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার গদখালী গ্রামের মোস্তাফিজুর রহমানের স্ত্রী।

স্বজন সূত্রে জানা যায়, ঠান্ডা, কাশি ও জ্বর নিয়ে গত ৫ জুন সাবিলা বেগম যশোরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। পজিটিভ রিপোর্ট পাওয়ার পর ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রাখার অপারগতা জানায়। ফলে ১২ জুন বিকেল সাড়ে ৫টায় তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালে ভর্তির পর থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ আটদিন চিকিৎসার পর শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়।

জানা গেছে, মৃত সাবিলা বেগম যশোর কোতোয়ালি থানায় কর্মরত নারী এসআই (নিরস্ত্র) মিনারা আলমের শাশুড়ি।

এর আগে, গত বুধবার (১৮ জুন) মণিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের ইউসুফ আলী (৪৫) এবং একই দিন ভোরে শেখ আমির হোসেন (৬৮) করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, করোনা সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।

 

ভোরের আকাশ/হ.র

করোনা

শেয়ার করুন: