শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সংকট থেকে উত্তরণে দেশের জনগন বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনে

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর জেলা বিএনপির পক্ষ থেকে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।

আরও পড়ুন

কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পরে বেলা ১১টায় জেলা বিএনপি ও এর সকল অংগ সংগঠনের উদ্যোগে স্থানীয় শহীদ ডা: আবুল কাশেম ময়দানে কেক কেটে, বেলুন ও কবুতর উড়ানো হয়।এরপর  এক বর্নাঢ্য র্যালী বের হয়ে তা শহর প্রদক্ষিন শেযে সার্কিট হাউস মাঠে গিয়ে শেয হয়।

র্যালীপুর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো: আ: বারী এমপি। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব সহ বিএনপি ও এর বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, যখনই দেশ গভীর সংকটে পড়ে তখন দেশের জনগন সংকট থেকে উত্তরনের জন্য বিএনপিকে,ভোট দিয়ে ক্ষমতায় আনে।অতীতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে জনগন বিশ্বাস করে ক্ষমতায় বসিয়েছিল। তেমনি এবারও বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক তারেক রহমান দেশকে এগিয়ে,নিতে এবং উদ্ধার করতে নিরলসভাবে কাজ,করে যাচ্ছেন। কিছুটা দিন সময় দিন দেখবেন দেশ উন্নয়নের শিখরে পৌছাবে ইনশাআল্লাহ্।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: