শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হোসেনপুরে পূজামন্ডব পরিদর্শন করলেন ইউএনও

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ৪:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

‎কিশোরগঞ্জের হোসেনপুরে উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার কাজী (ইউএনও) নাহিদ ইভা।

‎শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শ্রী শ্রী জিউর আখড়া দূর্গা মন্দির, কুলেশ্বরী বাড়ী কালি মন্দির সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় প্রসাশনের প্রতি সন্তোষ প্রকাশ করেন সনাতন ধর্মাবলম্বীরা।
‎
‎পরিদর্শনকালে ইউএনও কাজী নাহিদ ইভা পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা, মন্ডপে প্রবেশ ও প্রস্থান পথ, বিদ্যুৎ সংযোগ এবং সিসি ক্যামেরা স্থাপন, অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করা এবং কমিটি কর্তৃক নিয়োজিত স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

এছাড়া সকল ধরনের অপপ্রচার, উসকানি কিংবা গুজবের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন। তাছাড়া কোন অবস্থাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কোন অনলাইন প্লাটফর্মের খবর যাচাই বাছাই না করে প্রতিক্রিয়া দেখানো পরিহার করতে বলেন। তিনি পূজা মন্ডপের নেতৃস্থানীয় ব্যক্তিত্বদের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। 
‎
‎তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরী সেবার মোবাইল নাম্বারসমূহ, নামাজের সময়সূচির ফেস্টুন মন্দিরে প্রদশর্নের জন্য প্রদান করেন। এবছর উপজেলায় ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৬টি (দুটি ব্যক্তিগত) মন্দিরে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ সময়ের প্রস্তুতি। কোথাও রংতুলি দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে দেবীকে পাশাপাশি চলছে আলোকসজ্জা। মন্দিরে প্রবেসের রাস্তাঘাটও সংস্কার করছেন প্রশাসন।
‎
জেলা প্রসাশক ফৌজিয়া খান পরে অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন আক্তার উপজেলার বিভিন্ন মন্ডব পরিদর্শন করে নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন।

ভোরের আকাশ/জাআ

হোসেনপুরকিশোরগঞ্জইউএনও

শেয়ার করুন: