বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নবনিযুক্ত রেজিস্ট্রারকে শুভেচ্ছা

কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এর ১৬তম রেজিস্ট্রার হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় মঙ্গলবার (২ ডিসেম্বর) জনসংযোগ ও প্রকাশনা দপ্তর এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক জনাব মোহাম্মদ তৌফিকুল ইসলামসহ বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় রেজিস্ট্রার মহোদয়কে জনসংযোগ ও প্রকাশনা দফতর এর পক্ষ থেকে একটি ক্রেস্ট উপহার দেয়া হয় এবং সফলভাবে তাঁর দায়িত্ব পালন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
ভোরের আকাশ/জাআ