পিরোজপুর পেল গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী, এলাকায় আনন্দের জোয়ার-মিষ্টি বিতরণ

পিরোজপুর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর সুমন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় এলাকায় বইছে আনন্দের জোয়ার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিজয়ী হন তিনি।
মন্ত্রী, প্রতিমন্ত্রীদের নাম ঘোষণা হওয়ার পর তিনি প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় তার নির্বাচনী এলাকা কাউখালী-ভান্ডারিয়া- নেছারাবাদে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন তার কর্মী সমর্থকরা।
মঙ্গলবার বিকেলে কাউখালী উপজেলার দক্ষিণ বাজারে তার নেতাকর্মী সমর্থকরা এ মিষ্টি বিতরণ করেন।
মিষ্টি বিতরণকালে কর্মী সমর্থকরা বলেন, আজকে পিরোজপুর জেলার মানুষ আনন্দিত।
পিরোজপুর-২ আসনের সংসদ সদস্যকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা শুভেচ্ছা জানাই।
অবহেলিত কাউখালী, ভান্ডারিয়া, নেছারাবাদের উন্নয়ন সুমন ভাইয়ের হাত ধরে হবে ইনশাল্লাহ।
১২ই ফেব্রুয়ারি নির্বাচনে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী শামিম সাঈদী-কে পরাজিত করে বিজয় অর্জন করেন।
ভোরের আকাশ/নি. ব